২২ বছর পর ইরাকের আইন আল-আসাদ ঘাঁটি ছাড়ল মার্কিন সেনারা


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ১৮, ২০২৬, ৭:০৪ অপরাহ্ন

প্রায় ২২ বছর পর ইরাকের আইন আল-আসাদ বিমানঘাঁটি সম্পূর্ণভাবে ছেড়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিদেশি সেনারা। সর্বশেষ সেনারা ঘাঁটি ত্যাগ করার পর এর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইরাকি সেনাবাহিনী। শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

২০০৩ সালে ইরাক যুদ্ধের সময় স্থাপিত এই ঘাঁটিতে মার্কিন সেনাদের পাশাপাশি জোটভুক্ত অন্যান্য দেশের সেনারাও অবস্থান করছিল। ২০২৪ সালে ইরাক ও যুক্তরাষ্ট্রের মধ্যে সেনা প্রত্যাহার চুক্তির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়।

উল্লেখ্য, ২০২০ সালে কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধে ইরান এই ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল, যাতে ঘাঁটিটি ক্ষতিগ্রস্ত হয়। চুক্তি অনুযায়ী ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে বাকি সেনারাও ইরাক ত্যাগ করবে।