বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরে ঢুকে চলন্ত গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দেওয়ার ঘটনায় পাঁচ দিন পার হলেও সংশ্লিষ্ট মোটরসাইকেল চালককে শনাক্ত করা যায়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হলেও ভিজুয়াল স্পষ্ট না হওয়ায় চালক ও মোটরসাইকেল শনাক্ত করা সম্ভব হয়নি।
ঢাকা মহানগর পুলিশের গুলশান থানার ওসি রাকিবুল ইসলাম জানান, এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে লিখিত অভিযোগ না পেলেও পুলিশ নিজ উদ্যোগে জিডি করেছে এবং তদন্ত চালিয়ে যাচ্ছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই সাদা খামের ভেতরে কোনো চিঠি বা চিরকুট ছিল না; খামটি সম্পূর্ণ ফাঁকা ছিল। কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি গুলশান এলাকায় তারেক রহমানের কার্যালয় থেকে বাসায় ফেরার পথে বুলেটপ্রুফ গাড়িতে থাকা অবস্থায় এ ঘটনা ঘটে।
আপনার মতামত লিখুন :