দ্বৈত নাগরিকত্বের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলামের ঢাকা-১১ আসনের সংসদ নির্বাচনের প্রার্থিতা বাতিলের জন্য হাইকোর্টে রিট করা হয়েছে।
রিট করেন জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ। এতে বিবাদী হিসেবে আনা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার, সচিব, রিটার্নিং কর্মকর্তা ও নাহিদ ইসলামকে।
রিটটি বিচারপতি ফাতেমা নজিবুর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে। আবেদনে বলা হয়েছে, নাহিদ ইসলাম ২০২৫ সালের ২০ এপ্রিল ডোমিনিকার নাগরিকত্ব গ্রহণ করেছেন।
এর আগে নাহিদ ইসলামও বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করেছিলেন, যা খারিজ হয়।
ঢাকা-১১ আসন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১, ২২, ৩৭–৪২ ও সবুজবাগ ২৩ নম্বর ওয়ার্ডের ভোটারদের নিয়ে গঠিত। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৭৮, এর মধ্যে পুরুষ দুই লাখ ২২ হাজার ৮৭৭, নারী দুই লাখ ১৬ হাজার ১৯৮ এবং তৃতীয় লিঙ্গের তিনজন।
নাহিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির এম এ কাইয়ুম, স্বতন্ত্র কহিনূর আক্তার বীথি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের কাজী মো. শহীদুল্লাহ, গণফোরামের মো. আবদুল কাদের, গণঅধিকার পরিষদের মো. আরিফুর রহমান, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. জাকির হোসেন, ন্যাশনাল পিপলস্ পার্টির মো. মিজানুর রহমান, জাতীয় পার্টির শামীম আহমেদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ।
আপনার মতামত লিখুন :