তারেক রহমানকে কাতারের প্রধানমন্ত্রীর অভিনন্দন


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৫, ২০২৬, ৫:০৮ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর চেয়ারম্যান তারেক রহমান–কে অভিনন্দন জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল থানি

এক শুভেচ্ছা বার্তায় তিনি সদ্য অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির সাফল্যকে স্বাগত জানান এবং বাংলাদেশের সঙ্গে কাতারের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। বার্তায় শ্রম সহযোগিতা, জ্বালানি অংশীদারিত্ব ও দ্বিপাক্ষিক বাণিজ্যে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা প্রকাশ করা হয়।

কাতারে বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী কর্মী বসবাস করেন, যাদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে—এ প্রেক্ষাপটে এই অভিনন্দন বার্তাকে কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে দেখছেন বিশ্লেষকেরা।

সূত্র: বাসস