ভালোবাসা দিবসের আবেশ যখন চারদিকে, তখনই ব্যক্তিগত এক কঠিন সময়ের মুখোমুখি হলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ১৪ ফেব্রুয়ারি তিনি হাসপাতালের শয্যায় দিনটি কাটিয়েছেন—এ কথা নিজেই জানিয়েছেন সামাজিক মাধ্যমে।
শনিবার সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে তানিয়া বৃষ্টি জানান, তিনি অসুস্থ এবং পরদিন তার মাথায় অস্ত্রোপচার নির্ধারিত। রোগের বিস্তারিত উল্লেখ না করলেও, পরবর্তীতে বিষয়টি নিশ্চিত করেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। তাঁর ভাষ্য অনুযায়ী, অভিনেত্রীর মাথায় টিউমার ধরা পড়েছে।
রোববার রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল–এ তার ব্রেন টিউমারের অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।
সহকর্মী ও ভক্তদের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে তানিয়া বৃষ্টির দ্রুত আরোগ্য কামনা করে বার্তা আসছে। ব্যক্তিগত সংকটের মুহূর্তেও তিনি সবার কাছে দোয়া চেয়েছেন—সংক্ষিপ্ত অথচ দৃঢ় কণ্ঠে।
আপনার মতামত লিখুন :