পবিত্র রমজান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে দেশে সরকারি ও আর্থিক প্রতিষ্ঠানে নতুন কর্মসূচি কার্যকর হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় জারি করা প্রজ্ঞাপনে এ সময়সূচি নির্ধারণ করা হয়।
নতুন সূচি অনুযায়ী রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরগুলো চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত থাকবে জোহরের নামাজের বিরতি। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে।
বাংলাদেশ ব্যাংক–এর নির্দেশনায় রমজানে ব্যাংকিং লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। দাপ্তরিক কাজ চলবে বিকেল ৪টা পর্যন্ত। আর্থিক প্রতিষ্ঠানগুলোও সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে; নামাজের বিরতি দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট।
রমজানে আদালতের কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত, আর অফিসিয়াল কাজ সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এখানেও দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে।
ডাক, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্প ও জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলো জনস্বার্থ ও নিজস্ব আইন অনুযায়ী আলাদা সময়সূচি অনুসরণ করবে বলে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :