কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্র-এর দূতাবাস ও আশপাশের এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাতের পর আগুনের ধোঁয়া উঠতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স ও এএফপি।
এলাকায় ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে।
ঘটনার পরপরই দূতাবাস একটি জরুরি সতর্কতা জারি করে। এতে বলা হয়, দূতাবাস এলাকায় না যেতে এবং সবাইকে নিজ নিজ বাসস্থানের নিচতলায়, জানালা থেকে দূরে আশ্রয় নিতে। বাইরে বের না হওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনায় কুয়েতে অবস্থানরত মার্কিন নাগরিকদের যেখানেই আছেন সেখানেই আশ্রয় নিতে, নিজেদের নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করতে এবং সম্ভাব্য নতুন হামলার আশঙ্কায় সতর্ক থাকতে বলা হয়। একই সঙ্গে জানানো হয়, দূতাবাসের কর্মীরাও নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন।
এই হামলা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও তীব্র করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
আপনার মতামত লিখুন :