আমিরাতে ড্রোন হামলায় অ্যামাজনের একাধিক ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : মার্চ ৩, ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টি হামলার উত্তাপের মধ্যে Amazon Web Services জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত–এ তাদের দুটি ডেটা সেন্টার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে বাহরাইন–এ অবস্থিত আরেকটি স্থাপনার কাছেও ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, ড্রোনের ‘সরাসরি আঘাতে’ কিছু অবকাঠামোগত ক্ষতি হয়েছে এবং বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে। এসব ডেটা সেন্টার ওয়েবসাইট, অনলাইন অ্যাপ্লিকেশন ও বিভিন্ন ডিজিটাল সেবা চালাতে তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করে—ফলে ক্ষতির প্রভাব গুরুতর হতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত ঘিরে ইরান মধ্যপ্রাচ্যজুড়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে বলে জানা যাচ্ছে। এমন প্রেক্ষাপটে AWS গ্রাহকদের জরুরি ভিত্তিতে ডেটা ব্যাকআপ নেওয়া কিংবা যুক্তরাষ্ট্র, এশিয়া বা ইউরোপের বিকল্প অঞ্চলে সিস্টেম স্থানান্তরের পরামর্শ দিয়েছে।

অঞ্চলজুড়ে অপ্রত্যাশিত পরিস্থিতি দীর্ঘায়িত হলে বৈশ্বিক ডিজিটাল অবকাঠামোর ওপর চাপ আরও বাড়তে পারে—এমন আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।