নাহিদ রানার ফাইফারে বিধ্বস্ত পাকিস্তান


স্পোর্টস ডেস্ক প্রকাশের সময় : মার্চ ১১, ২০২৬, ৪:০৭ অপরাহ্ন

মিরপুরে তরুণ পেসার নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে শুরুতেই ধাক্কা খেয়েছে পাকিস্তান। ইনিংসের প্রথম পাঁচ উইকেটই তুলে নিয়ে নিজের ক্যারিয়ারের প্রথম ফাইফার পূর্ণ করেছেন তিনি।

১৮ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ৬৯ রান।

নতুন বলে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান নিয়ন্ত্রিত বোলিং করলেও উইকেটের দেখা পাননি। এরপর সপ্তম ওভারে স্পিন আক্রমণে যান অধিনায়ক মেহেদি হাসান মিরাজ, কিন্তু তাতেও ভাঙেনি পাকিস্তানের উদ্বোধনী জুটি।

পাওয়ার প্লের শেষ ওভারে আক্রমণে এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন নাহিদ। ওভারের শেষ বলে কাট করতে গিয়ে পয়েন্টে আফিফ হোসেনের হাতে ধরা পড়েন ওপেনার সাহিবজাদা ফারহান। ২৭ রান করা এই ব্যাটারের বিদায়ে ভাঙে পাকিস্তানের ৪১ রানের উদ্বোধনী জুটি—এবং শুরু হয় নাহিদের উইকেট উৎসব।