পুরান ঢাকার প্লাস্টিকের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২৬, ৯:৪০ অপরাহ্ন

রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকায় একটি প্লাস্টিকের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে একে একে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চকবাজারের প্লাস্টিকের গোডাউনে আগুন লাগার ঘটনায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।