দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০৬ জন এবং সন্দেহজনক হাম নিয়ে মোট ১ হাজার ২৬৫ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১০২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ সময়ে সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৭ জন।
বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেশের হাম পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২১ জন। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৯৮১ জন।
১৫ মার্চ থেকে মোট শনাক্ত ২ লাখ ৮৮ হাজারের বেশি
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৬ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৪৭৬ জন। এ সময়ে সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন ২ লাখ ৬১ হাজার ৫৩৫ জন।
একই সময়ে হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২ লাখ ৩৪ হাজার ২৮০ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২৫ হাজার ২৬৮ জন।
ঢাকা ও চট্টগ্রামে সন্দেহজনক রোগী বেশি
গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে ৩৩২ জন এবং চট্টগ্রামে ২৪৫ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন।
এ ছাড়া সিলেটে ১৬৩ জন, খুলনায় ১০২ জন, বরিশালে ৭৫ জন, ময়মনসিংহে ৫৬ জন, রংপুরে ২৩ জন এবং রাজশাহী বিভাগে ১১ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন।
নিশ্চিত হাম শনাক্তের ক্ষেত্রে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪৭ জন, সিলেটে ৪০ জন, খুলনায় ১০ জন এবং রংপুরে পাঁচজন রোগী শনাক্ত হয়েছেন।
ঢাকা বিভাগে সন্দেহজনক রোগী ১ লাখ ছাড়িয়েছে
স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগভিত্তিক হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত সবচেয়ে বেশি সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে মোট রোগীর সংখ্যা ১ লাখ ৮ হাজার ৬১৫ জন।
চট্টগ্রাম বিভাগে ৫১ হাজার ৮২৪ জন, বরিশালে ২৭ হাজার ৭৫৮ জন, সিলেটে ২৩ হাজার ৮৫৮ জন, খুলনায় ১৮ হাজার ১৯ জন, ময়মনসিংহে ১৩ হাজার ৯৭১ জন, রাজশাহীতে ১২ হাজার ৩৯৮ জন এবং রংপুর বিভাগে ৫ হাজার ৯২ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন।
অন্যদিকে, নিশ্চিত হাম শনাক্তের ক্ষেত্রেও ঢাকা বিভাগ শীর্ষে রয়েছে। এ বিভাগে মোট নিশ্চিত রোগীর সংখ্যা ১৬ হাজার ৩৮২ জন। চট্টগ্রাম বিভাগে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৩ হাজার ৮৬১ জনের।
আপনার মতামত লিখুন :