:: নিনা আফরিন, পটুয়াখালী ::
গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর বলেছেন, গত ৫৩ বছরে এই দেশের মানুষ অনেক ভোট ডাকাত,ফ্যাসিস্ট সরকার দেখেছে। এই দেশের তরুনরা বার বার রক্ত দিয়েছে,জীবন দিয়েছে কিন্তু পরিস্কার কথা আগামীতে এই দেশের তরুনরা কারো ক্ষমতার সিড়ি হওয়ার জন্য জীবন দেবে না,রক্ত দেবে না। এই দেশের তরুণরা কারো লাঠিয়াল হওয়ার জন্য রাজপথে নামবে না। এই দেশের তরুণরা আগামীতে নতুন বাংলাদেশ নির্মাণ, নতুন রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য নেতৃত্ব দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে।
তিনি বলেন শেখ হাসিনা সরকারের পতন হলেও নব্য একদল চাঁদাবাজ লুটপাটকারীদের আমরা দেখতে পাচ্ছি। এসকল লুটেরাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগকে যেভাবে হটিয়ে দেয়া হয়েছে আগামীতে অন্য কোন চাদাবাজ,দখলবাজকে প্রতিষ্ঠিত হতে দেয়া যাবে না। কোন দল সংসদে গিয়ে যেন মাতুব্বরি করতে না পারে তার জন্য সংসদে সংখ্যানুপাতিক প্রতিনিধিদ্বের ব্যবস্থা করতে হবে। আর কোন দলকে ক্ষমতায় গিয়ে স্বৈরাচার হতে দেয়া যাবে না।
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার পর শুক্রবার বিকেলে নিজ জেলা পটুয়াখালীতে প্রথম দলীয় সফরে এসে হাজারো মানুষের সংবর্ধনায় সিক্ত হন ভিডিপ নুর।
গণ অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার আহবায়ক সৈয়দ মোঃ নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন মাঠে আয়োজিত সংবর্ধনা সভায় তিনি আরো বলেন, বিএনপিসহ ৪২ টি রাজনৈতিক দল যুগপদভাবে সরকারি বিরোধী আন্দোলন করেছি। কিন্তু দূ:খেল বিষয় ক্ষতমায় যাবার আগেরই বিএনপির নেতাকর্মীদের চেহারা বদল হয়ে গেছে। আওয়ামী ফ্যাসিবাদের প্রতিদ্ধনি তাদের কর্মকান্ডে প্রকাশ পাচ্ছে। বিএনপি যদি মনে করে যারা আন্দোলন করেছে তাদেরকে নিয়ে জাতীয় সরকার করবে তবে বিএনপির সাথে জোট হবে, রাজনৈতিক সমঝোতা হবে। নইলে বিএনপি বয়কট হবে। বিকল্প শক্তি নিয়ে এককভাবে নির্বাচন করা হবে।
তিনি বলেন,পত্রিকা অফিস দখল হচ্ছে,মিল কারখানা দখল হয়ে যাচ্ছে, চর দখর হচ্ছে, ঘর দখল হচ্ছে। কোন দখল দারিত্বের জন্য ছাত্রজনতা জীবন দেয়নি। এসব দখলদারিত্ব করলে দাতভাঙ্গা জবাব দেয়া হবে বলেও হুশিয়ারি দেন তিনি। শুধু গণ অধিকার পরিষদ নয় যারা ভালো মানুষ,ভালো কাজ করে তাদের সাথে থাকার জন্য সাধারন জনগনকে আহবনা জানান নূর।
এসময় আরো বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সংবর্ধনা স্থলে জেলার বিভিন্ন স্থান সহ আশপাশের জেলার নেতাকর্মীরা অংশগ্রহন করেন। নিজ জেলার সন্তানের নেতৃত্বে সর্বপ্রথম কোন পুর্নাঙ্গ রাজনৈতিক দল গঠনে আত্মতৃপ্তিতে গণ অধিকার পরিষদের জন্য শুভকামনা জানিয়েছেন জেলার নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :