ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক আহাম্মেদ তানভীরের বাড়িতে হামলা, আহত ১


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : এপ্রিল ৫, ২০২৫, ৫:১৪ অপরাহ্ন

:: ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিনিধি ::

ব্রাহ্মণবাড়িয়ার নূরজাহানপুর এলাকায় সংবাদাকিক আহাম্মেদ তানভীর এর বাড়িতে হামলা ও ভাঙচুর করে হেফাজত ইসলামের নেতা-কর্মীর। হেফাজত ইসলাম নেতা মাওলানা আনিসুর রহমানসহ ১০জন হেফাজতে ইসলামের কর্মী গত (৩ এপ্রিল) সাংবাদিক আহাম্মেদ তানভীর এর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নূরজাহানপুর নবীনগর এলাকায় গিয়ে এসব তাণ্ডব চালায়।

বাড়িতে থাকা তার ছোট ভাই জোনায়েদ আহম্মদকে নির্মমভাবে মেরে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাফা মারওয়া হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করেন।

জোনায়েদ আহম্মদ জানান, তার বড় ভাই সাংবাদিক ছিলেন এবং হেফাজত ইসলামের বিরুদ্ধে লেখা-লেখি করতেন। বর্তমানে তিনি দেশের বাহিরে থাবেন। দেশে থাকা অবস্থায় বাড়িতে তেমন আসতেন না। তার ভয় ছিল তার কারণে যেন আমাদের উপর কোনো ক্ষতি না হয়। তার পরও হেফাজতের স্থানীয় নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে আমাদের বাড়িতে হামলা করে। টেনে হেঁচড়ে আমাকে ঘরের বাইরে নিয়ে মারধর করে।

সেসময় স্থানীয় কয়েকজন ঘটনাস্থলে আসলে তারা চলে যায়। বাসায় ঘুমিয়ে থাকা অবস্থায় লাঠিসোটা নিয়ে হেফাজত নেতা-কর্মীরা আমার বাড়িতে হামলা করে।

আহত জোনায়েদ আহম্মদ বলেন, ‘ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন। রাতে হেফাজতের লোকজন লাঠিসোটা নিয়ে বাড়িতে হামলা করে। টেনেহিঁচড়ে ভাইকে ঘরের বাইরে নিয়ে মারধর করে। পরবর্তীতে স্থানীয় কয়েকজন এসে উদ্ধার করে তাকে মারওয়া হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইস উদ্দিন জানিয়েছেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’