সাবের হোসেন চৌধুরী গ্রেফতার


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৪, ৮:৩২ অপরাহ্ন

সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঢাকা–৮ আসনের সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পরিবেশমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

সাবের হোসেন চৌধুরীকে কোন অভিযোগে গ্রেফতার করা হয়েছে তা জানায়নি পুলিশ।