ডেমরায় বাড়িতে হামলায় আহত ১


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : জুন ১৮, ২০২৫, ৮:১৭ অপরাহ্ন

:: সাভার প্রতিনিধি ::

‘মব সন্ত্রাস’ জাতীয় জীবনে নতুন আপদ হিসেবে আবির্ভূত হয়েছে। দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, সংখ্যালঘু সম্প্রদায় ও মুক্তচিন্তার মানুষের ওপর হামলা-নির্যাতন এখন অহরহ হচ্ছে। আওয়ামী লীগ সরকারের আমলে যারা ক্ষমতাধর ছিলেন, তারা এখন অন্তর্বর্তীকালীন সরকারের লোক হয়ে গেছেন।

রাজধানীর ডেমরা এলাকায় পূর্ব বক্সনগর গ্রামে আ: মান্নানের বাড়ী ফিরোজ শাহের ঘরে অজ্ঞাত কারণে সন্ত্রাসী হামলা করে নূর নবী এবং তার সহযোগীরা।

বুধবার (১১ জুন) রাজধানীর ডেমরা এলাকায় পূর্ব বক্সনগর গ্রামে এ ঘটনা ঘটে। বাড়ি থাকা এক ব্যক্তিকে নূর নবী হকি স্টিক দিয়ে মারধর করে। পরে স্থানীয়রা আহত চিকিৎসার জন্য নিকটবর্তী ইসলামিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

জানা যায় আহত ব্যক্তি এর বউ এর ভাই তাদের বাড়িতে আশ্রয় নিয়েছিল। তার বউ এর ভাই এর সাথে রাজনৈতিক কারণে কিছু লোকের সাথে শত্রুতা রয়েছে বলে তারাই এই হামলা করেছে বলে দাবি করেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে শুরু করে গত সাত মাসে ‘মব সন্ত্রাসের’ শিকার হয়ে ১১১ জন মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

আসক মনে করে, ‘আইন নিজের হাতে তুলে নিয়ে হত্যা করা আইনের শাসন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে প্রত্যেক নাগরিকের আইনগত সুরক্ষা ও জীবন রক্ষার অধিকার নিশ্চিত করা হয়েছে, যা এ ঘটনায় গুরুতরভাবে লঙ্ঘিত হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার আইনেও এ ঘটনা জীবন ও নিরাপত্তার অধিকারের গুরুতর হানিকর’।