:: নিজস্ব প্রতিবেদক ::
সাংবাদিক মো. তুহিন হত্যা মামলায় মোট সাতজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন জিএমপির উপ-কমিশনার রবিউল হাসান।
তিনি জানান, হত্যাকাণ্ডে সরাসরি জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন ফয়সাল ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপী বেগম, স্বাধীন, আল আমিন এবং সুমন। এদের মধ্যে ফয়সালসহ তিনজনকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে, আল আমিনকে রাজধানীর উত্তরার তুরাগ এলাকা থেকে এবং স্বাধীনকে হোতাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এরপর মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন পাবনার পাচবাড়িয়া এলাকার বাসিন্দা মো. ফয়সাল হাসান (২৩) এবং কুমিল্লার হোমনা থানার মো. শাহ জালাল (৩২)। তাদের ময়মনসিংহের গফরগাঁও থানা এলাকা থেকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
জিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃত সাতজনই হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।
এ ঘটনায় বিস্তারিত তথ্য জানাতে শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পে অবস্থিত সিপিএসসিতে (CPSC) সংবাদ ব্রিফিং করবেন র্যাব-১-এর কোম্পানি কমান্ডার এসপি কে এম এ. মামুন খান চিশতী।
আপনার মতামত লিখুন :