:: নিজস্ব প্রতিবেদক ::
বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ।
অস্ট্রেলিয়ার কাছে টানা ৮ ম্যাচ হারার পর অবশেষে স্বস্তির জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে ক্যারিবিয়ানরা। ব্রায়ান লারা স্টেডিয়ামে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ৩৫ ওভারে ১৮১ রানের লক্ষ্য অর্জন করে ওয়েস্ট ইন্ডিজ ১০ বল বাকি থাকতেই ম্যাচ জয় নিশ্চিত করে।
ষষ্ঠ উইকেটে রোস্টন চেইস ও জাস্টিন গ্রেভসের অপরাজিত ৭৭ রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ৭২ বলের এই জুটিতে চেইস করেন ৪৭ বলে ৪৯, গ্রেভস ৩১ বলে ২৬ রান।
এই জয়ের আগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জরুরি সভা ডেকেছিল। ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডসের মতো কিংবদন্তিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভার পর মাঠে ফিরেছে জয়। ২০১৯ বিশ্বকাপের পর প্রথমবারের মতো পাকিস্তানকে ওয়ানডেতে হারালো ক্যারিবিয়ানরা।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ৩৭ ওভারে ১৭১/৭ (সাইম ২৩, শাফিক ২৬, বাবর ০, রিজওয়ান ১৬, তালাত ৩১, সালমান ৯, হাসান নাওয়াজ ৩৬*, মোহাম্মাদ নাওয়াজ ৫, আফ্রিদি ১১*; সিলস ৭-২-২৩-৩, ব্লেডস ৭-০-৪৬-১, শামার ৭-১-২৭-১, মোটি ৮-০-৩১-১, গ্রেভস ২-০-১৬-০, চেইস ৬-০-২৬-১)।
ওয়েস্ট ইন্ডিজ: (লক্ষ্য ৩৫ ওভারে ১৮১) ৩৩.২ ওভারে ১৮৪/৫ (কিং ১, লুইস ৭, কার্টি ১৬, হোপ ৩২, রাদারফোর্ড ৪৫, চেইস ৪৯*, গ্রেভস ২৬*; আফ্রিদি ৬-০-৩৫-০, হাসান ৬.২-০-৩৫-২, আবরার ৭-০-২৩-১, মোহাম্মাদ নাওয়াজ ৭-০-১৭-০, সাইম ৪-০-৩৩-০, সালমান ৩-০-৩৩-০)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে জয়ী।
সিরিজ: ৩ ম্যাচ পাকিস্তান ১-১ সমতা।
ম্যান অব দা ম্যাচ: রোস্টন হেইস।
আপনার মতামত লিখুন :