:: নিজস্ব প্রতিবেদক ::
তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে অন্য তাওয়াফকারীদের চলাচলে বাধা সৃষ্টি না করার কঠোর নির্দেশনা দিয়েছে সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয়। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ওমরা পালনকারীদেরকে তাওয়াফের সময় ভিড় সৃষ্টি থেকে বিরত থাকতে বলা হয়েছে। পবিত্র এই স্থানটির দিকে তাওয়াফরত অবস্থায় শুধুমাত্র ইশারা করাই যথেষ্ট, যা তাওয়াফের বৈধতাকে কোনোভাবেই প্রভাবিত করে না।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, এই নির্দেশনা জারির মূল উদ্দেশ্য হলো ওমরা পালনকে ও সহজ করা, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাওয়াফ প্রাঙ্গণে চলাচলের স্বাচ্ছন্দ্য বজায় রাখা। পবিত্র হজ ও উমরাহ মন্ত্রণালয় পুনর্ব্যক্ত করেছে যে, একটি সঠিক তাওয়াফের জন্য হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে থাকা অত্যাবশ্যক নয়। সকলের নিরাপত্তার স্বার্থে তারা যাত্রীদেরকে কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা ও একে অপরকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে।
আপনার মতামত লিখুন :