:: নিজস্ব প্রতিবেদক ::
তীব্র তাপদাহে বিপর্যস্ত ইউরোপ। গত ১৬ দিন ধরে চলা দাবদাহে শুধু স্পেনেই মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১,১৫০ জন। দেশটির কার্লোস তৃতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ৩ থেকে ১৮ আগস্ট পর্যন্ত অস্বাভাবিক তাপমাত্রাজনিত কারণে এ সকল মৃত্যু ঘটেছে।
মর্টালিটি মনিটরিং সিস্টেম (MoMo) এবং জাতীয় আবহাওয়া সংস্থার সমন্বিত তথ্যে দেখা গেছে, তাপপ্রবাহ মৃত্যুর পিছনে প্রধান ভূমিকা পালন করছে। গত জুলাই মাসেও তাপদাহে মৃত্যু হয়েছিল ১,০৬০ যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫৭% বেশি।
বিজ্ঞানীদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে তাপপ্রবাহের তীব্রতা ও স্থায়িত্ব উদ্বেগজনক হারে বাড়ছে। স্পেনসহ সমগ্র দক্ষিণ ইউরোপ বর্তমানে এই জলবায়ু সংকটের সরাসরি শিকার।
আপনার মতামত লিখুন :