দি মারিয়ার অসাধারণ ফ্রি-কিকে রোসারিও সেন্ট্রালের জয়


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২৪, ২০২৫, ৭:২২ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

রোসারিও সেন্ট্রাল চিরপ্রতিদ্বন্দ্বী নিওয়েল’স ওল্ড বয়েজের বিপক্ষে জয়ের স্বাদ পেল আর্জেন্টিনা প্রিমিয়ার ডিভিশনে। দলের তারকা আঞ্জেল দি মারিয়া ম্যাচের ৮২ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া ফ্রি-কিকে অসাধারণ একটি গোল করে জয় নিশ্চিত করেন।

ম্যাচের অধিকাংশ সময় গোলশূন্য ড্রয়ের মতো এগোছিল। কিন্তু দি মারিয়া বলকে স্পটে রেখে বাম পায়ের শক্তিশালী শট দিয়ে ঘণ্টায় ৮১ কিলোমিটার বেগে বলকে জালের বাঁ কোণে জড়ান। গোলরক্ষক হুয়ান এসপিনোলা চেষ্টা করেও তাকে থামাতে পারেননি।

এই জয়ে রোসারিও ডার্বিতে নিওয়েল’স ওল্ড বয়েজের বিরুদ্ধে দীর্ঘদিনের জয়লাভের অপেক্ষা শেষ হলো। দি মারিয়ার জাদুকরী মুহূর্ত পুরো ম্যাচের দৃশ্যপটই বদলে দিল।