চুয়াডাঙ্গায় পৌনে দুই কোটি টাকার সোনার বার জব্দ, দুইজন আটক


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২৬, ২০২৫, ৬:০৬ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা সীমান্ত এলাকা থেকে প্রায় পৌনে দুই কোটি টাকার আটটি সোনার বারসহ দুইজনকে আটক করেছে বিজিবি। আটকরা সোনাগুলো ভারতে পাচারের চেষ্টা করছিলেন।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী জানিয়েছেন, সোমবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে সীমান্তে অবস্থান নেওয়া বিজিবি দল মঙ্গলবার সকালে মোটরসাইকেলে আসা সন্দেহভাজন দুইজনকে চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করেন। ধাওয়ার পর আটক দুইজন হলেন মো. আশরাফ আলীর ছেলে আব্দুল মোমিন (৪৯) ও খোদা বকসের ছেলে আবুল কালাম আজাদ (৪৭)।

তল্লাশিতে মোট ১ কেজি ১৬২ গ্রাম ওজনের আটটি সোনার বার পাওয়া গেছে, যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ৭২ লাখ টাকা। বিজিবি এই ঘটনায় দর্শনা থানায় মামলা দায়ের করেছে।