শ্বশুর বিচারপতি: সমালোচনার জবাবে সারজিসের ব্যাখ্যা


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২৬, ২০২৫, ৯:৪৯ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২৫ জন নতুন বিচারপতির মধ্যে জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিস আলমের শ্বশুর অ্যাডভোকেট মো. লুৎফর রহমানও রয়েছেন। বিষয়টি সামাজিক মাধ্যমে সমালোচনার জন্ম দিয়েছে।

এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে সারজিস আলম বলেছেন, তার শ্বশুর স্ব স্ব যোগ্যতা ও পরিশ্রমের ভিত্তিতে সর্বোচ্চ নির্বাচনী প্রক্রিয়ায় হাইকোর্টের পদ অর্জন করেছেন। তিনি ১৯৯১-৯২ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন, এলএলবি ও এলএলএম শেষ করে ১৯৯৮ সালে বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হন এবং ২০০৬ থেকে সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত।

সারজিস আক্ষেপ করে বলেন, শ্বশুরের যোগ্যতা ও প্রতিষ্ঠা উপেক্ষা করে তাঁর পারিবারিক সম্পর্ককে এভাবে যুক্ত করা সংকীর্ণ মানসিকতার পরিচয়।