জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার নামের পাশে যুক্ত হলো নতুন উপাধি—‘ডক্টর’। সম্প্রতি তিনি জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি থিসিস সফলভাবে সম্পন্ন করেছেন। এই সাফল্যকে তিনি নিজের জীবনের এক বিশেষ আবেগময় ও গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন।
২৬ আগস্ট ফেসবুকে নিজের এই অর্জনের কথা প্রকাশ করেন মিথিলা। পোস্টে তিনি জানান, টানা পাঁচ বছরের কঠিন পরিশ্রম, অভিনয় ক্যারিয়ার ও পারিবারিক দায়িত্ব সামলে অবশেষে তিনি ডিগ্রিটি অর্জন করতে পেরেছেন। তার ভাষায়, এটি তার জীবনের চূড়ান্ত মাস্টারক্লাস, যেখানে তিনি শিখেছেন কীভাবে নিজেকে সামলাতে হয়।
মিথিলা আরও জানান, পরিবার, বন্ধু ও সহকর্মীদের সহযোগিতা ছাড়া এই যাত্রা সহজ হতো না। তিনি উচ্ছ্বাসের সঙ্গে লিখেছেন—আজ থেকে গর্বের সঙ্গে তার নামের পাশে ‘ডক্টর’ উপাধি যুক্ত হলো। একাডেমিক জীবনের এই সাফল্যের পাশাপাশি অভিনয়কেও তিনি ভালোবাসা থেকে চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি মেয়ে আইরার সঙ্গে একটি বিজ্ঞাপনে অংশ নিয়ে আবারও আলোচনায় আসেন এই অভিনেত্রী।
আপনার মতামত লিখুন :