:: নিজস্ব প্রতিবেদক ::
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। ১৮টি হলে ১৩টি পদে মোট ১,০৩৫ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর মধ্যে ৭৩ জন প্রার্থী নিজের মনোনয়ন প্রত্যাহার করেছেন এবং একজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।
মনোনয়নপত্র আগে জমা পড়েছিল ১,১০৯টি। বিভিন্ন হলে প্রার্থীর সংখ্যা হলো: ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ৫৯, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ৩১, সলিমুল্লাহ মুসলিম হলে ৬২, জগন্নাথ হলে ৫৫, ফজলুল হক মুসলিম হলে ৫৮, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ৭৫, রোকেয়া হলে ৪৫, সূর্যসেন হলে ৭৫, হাজী মুহম্মদ মুহসীন হলে ৬০, শামসুন নাহার হলে ৩৫, কবি জসীম উদ্দীন হলে ৬৮, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৭৩, শেখ মুজিবুর রহমান হলে ৫৯, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ৩৬, অমর একুশে হলে ৭৬, কবি সুফিয়া কামাল হলে ৩৮, বিজয় একাত্তর হলে ৬৮ এবং স্যার এ এফ রহমান হলে ৬২ জন প্রার্থী রয়েছেন।
প্রার্থিতা প্রত্যাহারের তথ্য অনুযায়ী: কবি সুফিয়া কামাল হলে ২ জন, ফজলুল হক মুসলিম হলে ৬ জন, অমর একুশে হলে ৫ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৫ জন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ৬ জন, কবি জসীম উদ্দীন হলে ১ জন, হাজী মুহম্মদ মুহসীন হলে ৫ জন, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ১১ জন, স্যার এ এফ রহমান হলে ৫ জন, সূর্যসেন হলে ৪ জন, বিজয় একাত্তর হলে ৯ জন, শেখ মুজিবুর রহমান হলে ৯ জন, জগন্নাথ হলে ৪ জন এবং শামসুন নাহার হলে ১ জন প্রার্থী নিজের মনোনয়ন প্রত্যাহার করেছেন।


আপনার মতামত লিখুন :