শেষ মুহূর্তে মেসির জাদুতে ফাইনালে ইন্টার মায়ামি


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২৮, ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

৭৫ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও লিওনেল মেসির জোড়া গোলে অবিশ্বাস্য প্রত্যাবর্তন! অরল্যান্ডো সিটিকে ৩-১ গোলে হারিয়ে লিগস কাপের ফাইনালে জায়গা করে নিল ইন্টার মায়ামি।

প্রথমার্ধে পিছিয়ে পড়েছিল মায়ামি। কিন্তু ৭৫ মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরান মেসি। পরে জর্দি আলবার সঙ্গে ওয়ান-টু খেলে তার দুর্দান্ত গোলেই এগিয়ে যায় দল। যোগ করা সময়ে মেসির পাস থেকে তৃতীয় গোল এনে ম্যাচ শেষ করে দেন সতীর্থ সেগোভিয়া।

চোট কাটিয়ে মাঠে ফিরে দীর্ঘসময় নীরব থাকলেও শেষ ঝলকেই আলো ছড়ান আর্জেন্টাইন জাদুকর। তার অসাধারণ পারফরম্যান্সেই মায়ামি টানা দ্বিতীয়বারের মতো লিগস কাপের ফাইনালে উঠল।

রোববারের ফাইনালে মায়ামির প্রতিপক্ষ হবে সিয়াটল সাউন্ডার্স।