সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৪৩ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২৮, ২০২৫, ৬:৫৬ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

মানিলন্ডারিংয়ের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা মোট ১২০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন। দুদকের পক্ষে আবেদন করেন উপপরিচালক মো. মশিউর রহমান।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, অবরুদ্ধ হিসাবগুলোতে প্রায় ৪৩ কোটি ৯৪ লাখ টাকা এবং ২৪ হাজার মার্কিন ডলার জমা রয়েছে। সংস্থাটির দাবি, চলমান অনুসন্ধানে সাইফুজ্জামান ও তার ঘনিষ্ঠদের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ মিলেছে।

দুদক জানায়, তদন্ত চলমান থাকায় অভিযুক্তদের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাব আদালতের মাধ্যমে স্থগিত করা জরুরি হয়ে পড়েছে।