লাতিন আমেরিকার বাছাইপর্বে আগেই ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এবার শেষ দুটি ম্যাচকে সামনে রেখে কোচ লিওনেল স্কালোনি ঘোষণা দিলেন ২৯ সদস্যের দল।
এ দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন তিন তরুণ—ক্লদিও এচেভেরি, অ্যালান ভারেলা ও হোসে ম্যানুয়েল লোপেজ। তবে ইনজুরি ও নিষেধাজ্ঞায় বাইরে থাকতে হচ্ছে লিসান্দ্রো মার্টিনেজ, এনজো ফার্নান্দেজ, ফাকুন্দো মেদিনা ও আনহেল কোরেয়াকে।
ভেনেজুয়েলা (৫ সেপ্টেম্বর, ঘরের মাঠ) ও ইকুয়েডরের (১০ সেপ্টেম্বর, প্রতিপক্ষের মাঠ) বিপক্ষে ম্যাচগুলো আর্জেন্টিনার জন্য শুধু আনুষ্ঠানিকতা হলেও স্কালোনির চোখ এখন নতুনদের পারফরম্যান্স যাচাইয়ে।
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, ওয়াল্টার বেনিতেজ, জেরোনিমো রুল্লি।
ডিফেন্ডার: ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মোলিনা, গঞ্জালে মন্টিয়েল, লিওনার্দো বালের্দি, হুয়ান ফয়থ, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস অ্যাকুনা, হুলিও সোলার।
মিডফিল্ডার: অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এক্সেকুয়েল প্যালাসিওস, অ্যালান ভারেলা, লিয়ান্দ্রো পারেদেস, থিয়াগো আলমাদা, নিকোলাস পাজ, রদ্রিগো ডি পল, জিওভানি লো সেলসো, ক্লদিও এচেভেরি, ফ্রাঙ্কো মাস্তাতুওনো, ভ্যালেন্তিন কারবোনি।
ফরোয়ার্ড: জিউলিয়ানো সিমেওনে, হুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, হোসে ম্যানুয়েল লোপেজ।
আপনার মতামত লিখুন :