আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজ রোববার একে একে বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রেস সচিব শফিকুল আলম জানান—বিকেল ৩টায় বিএনপি, সাড়ে ৪টায় জামায়াত এবং সন্ধ্যা ৬টায় এনসিপির সঙ্গে বৈঠক হবে। শনিবার যমুনায় অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা এসেছে—২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো ষড়যন্ত্র, বাধা কিংবা অপশক্তি এ গণতান্ত্রিক যাত্রা রুখতে পারবে না।
প্রধান উপদেষ্টার দপ্তরের ভাষ্য—“জনগণের ইচ্ছাই হবে চূড়ান্ত। নির্বাচনের পরিবেশ আছে, আইনশৃঙ্খলা পরিস্থিতিও সহনীয়। তাই ভোট নির্ধারিত সময়েই হবে।”
👉 আজকের বৈঠকগুলোকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আগ্রহ তুঙ্গে—আসন্ন নির্বাচনপথে ‘যমুনা’ এখন আলোচনার কেন্দ্রবিন্দু।
আপনার মতামত লিখুন :