আফগানিস্তানে মৃতের সংখ্যা ৮০০ ছাড়াল, আহত ২৮০০


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা এ রিপোর্ট লেখা পর্যন্ত ৮০০ ছাড়িয়েছে। এছাড়া, আহত হয়েছেন হাজার হাজার মানুষ।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ কাবুলে এক সংবাদ সম্মেলনে জানান, কুনার প্রদেশে প্রায় ৮০০ মানুষ মারা গেছেন এবং ২৮০০ জন আহত হয়েছেন।

ভয়াবহ বন্যার ধকল সামলে ওঠার আগেই ভূমিকম্পের কবলে পড়ল নানগারহার প্রদেশ।আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৬২২, আহত অন্তত ১৫০০

আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্ত সংলগ্ন এলাকায় রোববার মধ্যরাতে ৬ মাত্রার ভূমিকম্পে অন্তত ৬২২ জন নিহত এবং ১৫০০ জনেরও বেশি আহত হয়েছেন। ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদ থেকে ২৭ কিলোমিটার উত্তরপূর্বে।

অফিসিয়ালরা জানিয়েছেন, ধ্বংসস্তূপের মধ্যে থেকে জীবিতদের উদ্ধারে তল্লাশি চলছে। আহতদের হেলিকপ্টারযোগে নিরাপদ স্থানে স্থানান্তর করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকা পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশের সীমান্ত সংলগ্ন।

৭ ঘণ্টা আগে:

আফগানিস্তানের কুনার প্রদেশসহ পূর্বাঞ্চল কেঁপে উঠল মধ্যরাতের ভয়াল ভূমিকম্পে। মুহূর্তেই ঘরবাড়ি ধসে পড়েছে, পাহাড়ি গ্রামগুলো মাটিচাপা পড়েছে—প্রাণ হারিয়েছেন অন্তত ২৫০ জন, আহত হয়েছেন ৫ শতাধিক। তালেবান সরকারের তথ্যমতে, এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন।

রোববার (৩১ আগস্ট) রাত ১১টা ৪৭ মিনিটে জালালাবাদ থেকে উত্তর-পূর্বে ৮ কিলোমিটার গভীরে উৎপন্ন হয় ভূমিকম্পটি। এর তীব্রতায় আকাশবিদারী শব্দে ভেঙে পড়ে বহু গ্রাম। পর পর কয়েক দফা আফটারশক আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুনারের নুর গাল, সাওকি, ওয়াটপুর, মানোগি ও চাপা দারা এলাকা। ভূমিধসে অনেক সড়ক বন্ধ হয়ে যাওয়ায় আটকে পড়েছে উদ্ধার অভিযান। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, স্থানীয়রা প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন, তবে দুর্গম গ্রামগুলোতে পৌঁছানো যাচ্ছে কেবল আকাশপথে।

সীমিত সম্পদে লড়াই করছে আফগান কর্তৃপক্ষ। তাই আন্তর্জাতিক ত্রাণ সংস্থার কাছে জরুরি সহায়তা, বিশেষ করে হেলিকপ্টার সহযোগিতা চেয়েছে তারা। ধ্বংসস্তূপের নিচে এখনও কত অশ্রু ও আর্তনাদ চাপা পড়ে আছে—তা কেউ জানে না।