বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ ৪৭ বছরে পা দিল। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে যাত্রা শুরু করা এ দলটির ইতিহাস জুড়ে রয়েছে তিনবার রাষ্ট্রক্ষমতায় থাকা ও দীর্ঘ ১৭ বছরের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকার অধ্যায়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীসহ সারাদেশে আলোচনা সভা, শোভাযাত্রা ও নানা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সকালে দলীয় পতাকা উত্তোলন, প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আগামী ৩ সেপ্টেম্বর উপজেলা ও পৌরসভা পর্যায়ে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হবে।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণীতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন ও জনগণের অধিকার রক্ষায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
আপনার মতামত লিখুন :