জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি বিএনপিকে অভিনন্দন জানিয়ে অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
ফেসবুক পোস্টে সারজিস আলম লিখেছেন, “দেশ ও জনগণের স্বার্থকে সর্বাগ্রে রেখে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে গণতান্ত্রিক উত্তরণের পথে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব—এটাই প্রত্যাশা।
আপনার মতামত লিখুন :