নেদারল্যান্ডসের সঙ্গে দ্বিতীয় টি২০: টস জিতে ফিল্ডিং এ বাংলাদেশ


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৫, ৬:১২ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

সিলেট: নেদারল্যান্ডসের সঙ্গে দ্বিতীয় টি২০ ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। আগের ম্যাচে শিশিরের সুবিধা বিবেচনা করে এবারও প্রথমে ফিল্ডিং নেওয়া হয়েছে।

বাংলাদেশ সিরিজ জয় ও এশিয়া কাপের প্রস্তুতির লক্ষ্যে মাঠে নেমেছে। আজ সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচে প্রথম ম্যাচের দল থেকে দুটি পরিবর্তন আনা হয়েছে—দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও পেস অলরাউন্ডার তানজিম হাসান; বাদ পড়েছেন লেগ স্পিনার রিশাদ ও পেসার শরিফুল ইসলাম।