গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান ও বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সোয়া ৬টার দিকে শাপলা ম্যানশনের পাশের টিনশেড মার্কেটে আগুনের সূত্রপাত হয়।
প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালালেও ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি এবং জয়দেবপুর স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে টানা এক ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান জানান, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :