বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন এবং জাতীয় নির্বাচনের আগেই দলকে নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার রাজধানীর মতিঝিলে পূবালী ব্যাংকের কর্মচারী সংঘের জাতীয় সম্মেলনে তিনি এ কথা জানান।
জাহিদ হোসেন বলেন, “তারেক রহমান দেশে ফিরে সরাসরি দলকে নেতৃত্ব দেবেন। যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, তাদের সেই ষড়যন্ত্র সফল হবে না। ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।”
তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ আবারও পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে। তাই জনগণের অধিকার রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
আপনার মতামত লিখুন :