ডাকসু নির্বাচন

ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের উচ্ছ্বাস, ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলে ভোটকেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। আবাসিক হল ও বিভিন্ন বিভাগ থেকে দলে দলে শিক্ষার্থীরা এসে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে হাসিমুখে ভোট দিয়েছেন।

ভোটাধিকার প্রয়োগ করতে পেরে শিক্ষার্থীদের মুখে ফুটে উঠেছে আনন্দ ও প্রত্যাশা। তারা জানান, শান্তিপূর্ণ ও স্বচ্ছ পরিবেশে ভোট দিতে পারায় এটি তাদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। অনেকেই আশা প্রকাশ করেন, এ নির্বাচনের মাধ্যমে যোগ্য ও কার্যকর নেতৃত্ব উঠে আসবে, যারা শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করবে।

টিএসসি চত্বরে সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা ভোট দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও অভিজ্ঞতা ভাগাভাগি করছেন। অনেকে বলছেন, দীর্ঘদিন পর গণতান্ত্রিক পরিবেশে ভোট দিতে পারা তাদের কাছে আনন্দ-উৎসবের সমান।

ভোট দিয়ে বের হয়ে শিক্ষার্থী লায়লা রহমান বলেন, “আজকের দিনটা আমাদের জন্য উৎসবের দিন। এত বড় গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হতে পেরে সত্যিই দারুণ লাগছে।”

আরেক শিক্ষার্থী সামিরা জানান, “ভোটের লাইনটা দীর্ঘ হলেও আনন্দের সঙ্গে অপেক্ষা করেছি। কারণ এটি আমাদের অধিকার এবং ভবিষ্যৎ নেতৃত্ব বেছে নেওয়ার মুহূর্ত।