ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মঙ্গলবার দুপুর দেড়টা পর্যন্ত টিএসসি ভোট কেন্দ্রে পড়েছে ৫৮ শতাংশ ভোট। ওই কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা নাসরিন সুলতানা জানান, রোকেয়া হলের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত এ কেন্দ্রে ৫ হাজার ৬৬৫ ভোটারের মধ্যে দেড়টা পর্যন্ত ৩ হাজার ৩০০ জন ভোট দেন। তিনি বলেন, “মেয়েরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসছে, সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারছে।”
অন্যদিকে শারীরিক শিক্ষা কেন্দ্রে দুপুর আড়াইটা পর্যন্ত ৭৮ শতাংশ ভোট পড়েছে। মোট ৪ হাজার ৮৬১ ভোটারের মধ্যে ৩ হাজার ৭৮৬ জন ভোট দেন। এর মধ্যে জগন্নাথ হলের ৭৭ শতাংশ, জহুরুল হক হলের ৮০ শতাংশ এবং এস এম হলের ৭২ শতাংশ ভোট পড়েছে। সংশ্লিষ্ট হলগুলোর প্রাধ্যক্ষরা এ তথ্য নিশ্চিত করেছেন।
দুপুর গড়াতেই দুটি কেন্দ্রে ভোটারদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।
আপনার মতামত লিখুন :