ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয় এ ভোটগ্রহণ।
এবার ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭০ জন প্রার্থী। পাশাপাশি ১৮টি হলে মোট ২৩৪ পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১ হাজার ১০৮ জন। ভোটার সংখ্যা ছিল ৩৯ হাজার ৮৭৪। ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে শিক্ষার্থীরা ভোট দেন ডাকসু ও হল সংসদের ৪১টি পদে।
নির্বাচন কমিশন জানিয়েছে, প্রতিটি কেন্দ্র থেকে আলাদা করে ফল প্রকাশ করা হবে। এরপর কেন্দ্রীয়ভাবে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা হবে। সব ফলাফল জানতে মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
প্রসঙ্গত, দীর্ঘ বিরতির পর ২০১৯ সালে ডাকসু নির্বাচন হলেও ছয় বছর পর আবার এ ভোট অনুষ্ঠিত হলো। এদিন শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
আপনার মতামত লিখুন :