তীব্র আন্দোলনের মুখে পদত্যাগের পর নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে’র এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, পদত্যাগের আগে সেনাবাহিনী প্রধানের সঙ্গে বৈঠকে ওলি দেশকে স্থিতিশীল করার দায়িত্ব নিতে অনুরোধ করেছিলেন।
সেনা প্রধান জেনারেল সিগডেল নাকি স্পষ্ট জানিয়েছেন—ওলি ক্ষমতা ছাড়লেই কেবল সেনাবাহিনী হস্তক্ষেপ করবে। সেনা সূত্র বলছে, প্রধানমন্ত্রীর পদত্যাগের পর সেনাবাহিনী এখন হস্তক্ষেপে প্রস্তুত। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
আরও জানা গেছে, বালুওয়াতারের সরকারি বাসভবন থেকে নিরাপদে সরে যাওয়া ও দেশ ত্যাগের জন্যও সেনাবাহিনীর সহায়তা চেয়েছেন ওলি। পদত্যাগের পর চিকিৎসার অজুহাতে দুবাই যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। এ জন্য হিমালয় এয়ারলাইন্সকে প্রস্তুত রাখা হয়েছে বলেও সূত্র জানায়।
ইতোমধ্যে, ওলির সরকারের কয়েক মন্ত্রীকে সেনাবাহিনীর হেলিকপ্টারে তাদের বাসভবন থেকে বিমানবন্দরে নেওয়া হচ্ছে। রাজধানী কাঠমান্ডুসহ আশপাশের এলাকায় কারফিউ চলমান থাকলেও অন্তত পাঁচটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :