ডাকসু নির্বাচন

আমি কোনো রাজনৈতিক দলের আনুগত্যশীল নই : ঢাবি ভিসি


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২৫, ৯:০৬ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ উদ্দিন খান বলেছেন, তিনি কোনো রাজনৈতিক দলের আনুগত্যশীল নন এবং সবার মতামতকে সম্মান জানিয়ে কাজ করতে চান।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সিনেট ভবনে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষে ছাত্রদল সমর্থিত প্রতিনিধিদল অভিযোগ জানাতে গেলে ভিসি এ কথা বলেন।

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন জামায়াতের প্রতি দুর্বল এবং নির্বাচনে তাদের প্রভাব রয়েছে। এ প্রসঙ্গে ভিসি বলেন, জামায়াত বা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে। ক্ষুদ্র কিছু বিচ্ছিন্ন ঘটনা বাদে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলেও তিনি দাবি করেন।

অভিযোগের জবাবে তিনি জানান, সকাল থেকে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং নতুন করে আটটি পয়েন্টে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “মির্জা আব্বাস বিশ্ববিদ্যালয়ে এসেছেন—এ তথ্য মিথ্যা। যারা এমন গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হবে।