মোহাম্মদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৭


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২৫, ১:১২ পূর্বাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

রাজধানীর মোহাম্মদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সাতজনকে গ্রেপ্তার করেছে ডিবি তেজগাঁও বিভাগ।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সজীব গাজী (২৭), মো. রাজন (৩০), মো. সোহেল (৩০), মো. জসিম (২৪), মো. মামুন (২৪), মো. ইব্রাহিম (২৩) ও মো. রবিন (২০)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নবীনগর হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছে, তারা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য এবং ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ সেখানে একত্রিত হয়েছিল। তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। এ ঘটনায় পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।