ডাকসু নির্বাচন

ডাকসু নির্বাচন বর্জনের ঘোষণা উমামা ফাতেমার


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা। বুধবার রাত সোয়া তিনটার দিকে নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “বর্জন! বর্জন! ডাকসু বর্জন করলাম। সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন। ৫ আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন। শিবির পালিত প্রশাসন।”

এর আগে রাত আড়াইটার দিকে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানও প্রাথমিক ফলাফল প্রত্যাখ্যান করেন। তিনি ফেসবুকে পোস্ট দিয়ে অভিযোগ করেন, “পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।”

ফলাফল ঘোষণার আগেই দুই প্রার্থীর এমন বর্জন ঘোষণায় ডাকসু নির্বাচন নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।