ডাকসু নির্বাচন

ডাকসু নির্বাচনে কে কোন পদে জয়ী হলেন


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হলো আজ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভিপি, জিএস, এজিএসসহ ডাকসুতে পদ আছে মোট ২৮টি। এর মধ্যে এবার ডাকসুর ১২টি সম্পাদকীয় পদের ৯টিতে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়ী হলেন। বাকি তিনটি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।

২৮টি পদের মধ্যে সদস্যপদ হলো ১৩টি।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টার পর সিনেট ভবনে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন চিফ রিটার্নিং কর্মকর্তা মো. জসীম উদ্দিন।

 

যেসব পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়ী:

  • সহসভাপতি (ভিপি)—আবু সাদিক কায়েম—
  • সাধারণ সম্পাদক (জিএস) —এস এম ফরহাদ
  • সহসাধারণ সম্পাদক (এজিএস)—মুহা মহিউদ্দীন খান
  • মুক্তিযুদ্ধ  ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক—ফাতেমা তাসনিম জুমা
  • বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক—ইকবাল হায়দার
  • কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক—উম্মে ছালমা
  • আন্তর্জাতিক সম্পাদক—জসীমউদ্দিন খান
  • ক্রীড়া সম্পাদক—আরমান হোসেন
  • ছাত্র পরিবহন সম্পাদক—আসিফ আব্দুল্লাহ
  • ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক—মাজহারুল ইসলাম
  • স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক—এম এম আল মিনহাজ
  • মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক—মো. জাকারিয়া

যেসব পদে স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা জয়ী

  • সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক-মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ
  • গবেষণা ও প্রকাশনা সম্পাদক-সানজিদা আহমেদ তন্বি
  • সমাজসেবা সম্পাদক-যুবাইর বিন নেছারী