জাকসু নির্বাচন

জাবির ২১ হলের কোন হলে কে ভিপি ও কে জিএস


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০২৫, ৮:২৮ অপরাহ্ন

শিক্ষা ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে তিন দিন পর অবশেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন কমিশন এ ফল প্রকাশ করে।

ঘোষিত ফলাফলে দেখা যায়—

  • আলবেরুনী হল : ভিপি রিফাত আহমেদ শাকিল, জিএস মুনতাসির বিল্লাহ খান, এজিএস সাদমান হাসান খান।

  • নওয়াব ফয়জুন্নেসা হল : ভিপি বুবলী আহমেদ (বিনা প্রতিদ্বন্দ্বিতা), জিএস সুমাইয়া খানম (বিনা প্রতিদ্বন্দ্বিতা), এজিএস পদে কোনো প্রার্থী নেই।

  • ১০ নং (ছাত্র) হল : ভিপি আসিফ মিয়া, জিএস মেহেদী হাসান, এজিএস নাদিম মাহমুদ।

  • ১৫ নং (ছাত্রী) হল : ভিপি শারমীন খাতুন (বিনা প্রতিদ্বন্দ্বিতা), জিএস মেহনাজ মোহনা, এজিএস শাহানা আক্তার।

  • মীর মশাররফ হোসেন হল : ভিপি খালেদ জুবায়ের, জিএস শাহরিয়ার নাজিম, এজিএস আরাফাত হোসেন।

  • মওলানা ভাসানী হল : ভিপি আবদুল হাই স্বপন, জিএস হৃদয় পোদ্দার, এজিএস রাকিব হাসান।

  • শহীদ সালাম-বরকত হল : ভিপি মারুফ হোসেন, জিএস মাসুদ রানা, এজিএস আবরার আজিম ভুঁইয়া।

  • আ ফ ম কামাল উদ্দিন হল : ভিপি জিএমএম রায়হান কবীর, জিএস আবরার শাহরিয়ার, এজিএস রিপন মন্ডল (বিনা প্রতিদ্বন্দ্বিতা)।

  • কাজী নজরুল ইসলাম হল : ভিপি রাকিবুল ইসলাম, জিএস আলী আহমেদ, এজিএস সামিন ইয়াসির।

  • ২১ নং (ছাত্র) হল : ভিপি ইবনে শিহাব, জিএস ওলিউল্লাহ মাহাদী, এজিএস তুষার আহমেদ।

  • শহীদ রফিক-জব্বার হল : ভিপি মেহেদি হাসান, জিএস শরিফুল ইসলাম, এজিএস আরিফুল ইসলাম।