বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ
এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
দৈনিক বাংলার মুখ ডেস্ক
প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০২৫, ৮:৩৪ অপরাহ্ন
খেলাধুলা ডেস্ক
এশিয়া কাপে জয় দিয়ে আসর শুরু করেছে বাংলাদেশ। এবার সুপার ফোরে যাওয়ার পথ আরও সুগম করতে শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছে টাইগাররা।
একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় দলে রাখা হয়নি পেসার তাসকিন আহমেদকে। তার পরিবর্তে দলে ফিরেছেন শরিফুল ইসলাম।
বাংলাদেশের একাদশ-
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ-
পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ভানিন্দু হাসারাঙ্গা, দুশমান্থা চামিরা, মাথিশা পাথিরানা, নুয়ান থুসারা।
Post Views: 33
আপনার মতামত লিখুন :