জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন আবদুর রশিদ জিতু। সাধারণ সম্পাদক (জিএস) হয়েছেন মাজহারুল ইসলাম এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস-পুরুষ) হয়েছেন ফেরদৌস আল হাসান। সহ-সাধারণ সম্পাদক (এজিএস-নারী) পদে বিজয়ী হয়েছেন আয়েশা সিদ্দীকা মেঘলা। শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করে জাকসু নির্বাচন কমিশন।
অন্যান্য পদে বিজয়ীদের মধ্যে রয়েছেন— শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু ওবায়দা ওসামা, পরিবেশ সম্পাদক মো. শাফায়েত মীর, সাহিত্য সম্পাদক মো. জাহিদুল ইসলাম, সহ সাংস্কৃতিক সম্পাদক মো. রায়হান উদ্দীন, নাট্য সম্পাদক মো. রুহুল ইসলাম, সহ-ক্রীড়া সম্পাদক (নারী) ফারহানা আক্তার লুবনা, সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ) মো. মাহাদী হাসান, তথ্য প্রযুক্তি সম্পাদক মো. রাশেদুল ইসলাম লিখন, সহ-সমাজসেবা সম্পাদক (নারী) নিগার সুলতানা, সহ-সমাজসেবা সম্পাদক (পুরুষ) মো. তৌহিদ হাসান, স্বাস্হ্য সম্পাদক হুসনী মোবারক ও পরিবহন সম্পাদক মো. তানভীর রহমান। এছাড়া কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন নাবিলা বিনতে হারুন, ফাবলিহা জাহান, নুসরাত জাহান ইমা, মো. তরিকুল ইসলাম, আবু তালহা ও মো. আলী চিশতী।
জানা যায়, গত ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ১১ হাজার ৭৫৯ জন ভোটারের মধ্যে প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী ভোট দেন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৭৭ জন প্রার্থী।
👉 সামগ্রিকভাবে বেশিরভাগ পদে বিজয়ী হয়েছেন শিবির-সমর্থিত প্যানেলের প্রার্থীরা।
আপনার মতামত লিখুন :