জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল ১৯টি সম্পাদকীয় পদের মধ্যে ১৫টিতে জয়ী হয়েছেন। নির্বাচনের পর আনন্দ মিছিল না করার সিদ্ধান্ত নিয়েছে ছাত্রশিবির।
সংগঠনটি জানিয়েছে, বিজয় উদযাপনের পরিবর্তে তারা সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাবে ‘সিজদার মাধ্যমে’।
প্রায় ৩৩ বছর পর অনুষ্ঠিত এ জাকসু নির্বাচনে বাকি চারটি পদে ভিপিসহ তিনটি পদে স্বতন্ত্র প্রার্থী এবং একটি পদে গণতান্ত্রিক ছাত্র সংসদ-বাগছাসের প্রার্থী জয়ী হয়েছেন।
শনিবার বিকালে ভোট গ্রহণের প্রায় ৪৮ ঘণ্টা পর আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
👉 ছাত্রশিবিরের একচেটিয়া বিজয় এবারও বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদে তাদের প্রভাব আরও সুদৃঢ় করেছে।
আপনার মতামত লিখুন :