বাংলার মুখ ডেস্ক
বেসরকারি খাতের প্রথম প্রজন্মের এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ মিজানুর রহমান। এর আগে তিনি ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এবি ব্যাংক এ তথ্য জানিয়েছে।
মিজানুর রহমান ২০১১ সালের মার্চে এবি ব্যাংকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দেন। দীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ারে তিনি ঢাকা ব্যাংক, আইপিডিসি, ব্যাংক আলফালাহ এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ১৩ আগস্ট তিনি অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পান।
অভিজ্ঞ এই ব্যাংকারের কর্মজীবনের অভিজ্ঞতা ২৮ বছরেরও বেশি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ সম্পন্ন করেছেন।
আপনার মতামত লিখুন :