রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আসন্ন রাকসু হল সংসদ নির্বাচনে মোট ৩৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন এ তথ্য নিশ্চিত করে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে রয়েছেন— বিজয়-২৪ হলে ৩ জন, মন্নুজান হলে ১ জন, রোকেয়া হলে ৬ জন, তাপসী রাবেয়া হলে ৩ জন, বেগম খালেদা জিয়া হলে ১০ জন, রহমতুন্নেসা হলে ৯ জন এবং জুলাই-৩৬ হলে ৭ জন।
তবে রোকেয়া, জুলাই-৩৬ ও রহমতুন্নেসা হলে নির্বাহী সদস্য পদে একটি করে মোট ৩টি পদে কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। ফলে পদগুলো শূন্য থাকবে। এ বিষয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মো. সেতাউর রহমান বলেন, ফাঁকা পদগুলো আর পূরণ হবে না, ওইভাবেই হল সংসদ পরিচালিত হবে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের রাকসুতে মোট ভোটার ২৮ হাজার ৯০৫ জন। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫ এবং পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬। কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুতে ২৪৮ জন এবং সিনেটে ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রাকসুর ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৮ জন, জিএস পদে ১৪ জন এবং এজিএস পদে ১৬ জন প্রার্থী। এছাড়া হল সংসদ নির্বাচনে মোট ৬০০ জন প্রার্থী রয়েছেন।
আপনার মতামত লিখুন :