সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ঘোষণার অধ্যাদেশ আগামী সোমবারের (২২ সেপ্টেম্বর) মধ্যে জারি না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে এসব কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা কলেজের শহিদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ ঘোষণা দেন। তারা জানান, দীর্ঘদিন ধরে চলমান সমস্যা সমাধানের একমাত্র উপায় হলো সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি দেওয়া।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ২০১৭ সালের পর থেকে শিক্ষকরা তাদের পাশে না দাঁড়িয়ে বরং সমস্যা সমাধানে অগ্রসর হলে বাধা দিচ্ছেন। তারা স্পষ্ট করে জানান, অধ্যাদেশ ছাড়া কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়।
এ সময় আরও অভিযোগ করা হয়, আন্দোলনে গেলে শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল কমিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। তাই তারা সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :