মেক্সিকো সিটিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলপিজি) একটি ট্যাংকার ট্রাক বিস্ফোরণে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কমপক্ষে ৬০ জন। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার রাজধানীর জনবহুল ইজতাপালাপা এলাকার এক সড়কে প্রায় ৫০ হাজার লিটার এলপিজি বহনকারী ট্যাংকারটি একটি সীমানা প্রাচীরে ধাক্কা দিলে সঙ্গে সঙ্গেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের আগুনে আশপাশের অন্তত ৩০টি যানবাহন পুড়ে যায়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, নিহতদের মধ্যে ১০ জন ঘটনাস্থলেই মারা যান এবং বাকি ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান। আহতদের মধ্যে ২১ জনের অবস্থা আশঙ্কাজনক। তবে চিকিৎসা শেষে ৩৮ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, চালকের অদক্ষতা ও অতিরিক্ত গতিই এ দুর্ঘটনার মূল কারণ।
সূত্র : রয়টার্স
আপনার মতামত লিখুন :